দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের রাবেয়া আক্তার (৪৫), তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের মিলন মিয়া (৩০) এবং তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে জারামনি। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁরা সবাই একই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, স্থানীয়রা আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাঁদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
কটিয়াদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, তিনি ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএস/